ইভ্যালির চেয়ারম্যান-সিইওর নিকটাত্মীয় এবং ভবন মালিকের ব্যাংক হিসাব স্থগিতাদেশ নিয়ে রুল

৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:০৩  
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রাক্তন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বাবা-মা, ভাই-বোন, পুত্র-কন্যা ও শ্বশুর-শাশুড়ি এবং ধানমন্ডির উইন্সকোর্ট ভবনে অবস্থিত ই-ভ্যালির হেড অফিস ভবনের মালিক শেখ সালাউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হবে না তা জনাতে চেয়ে কেও একটি কারণ দর্শাও নোটিশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে পরিচালনায় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাতটি গাড়ি বিক্রির কাজ তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন ডেপুটি রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে সার্বিক নিরাপত্তা ও সহায়তা করতে পুলিশ কমিশনার ও র‌্যাব মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। ইভ্যালির পরিচালনায় বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক (কোম্পানি কোর্ট) বেঞ্চ এই আদেশ দেন। আদালতে পরিচালনা বোর্ডের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন জানান, আগামী ১০ ফেব্রুয়ারি ই-ভ্যালির ৭টি গাড়ি নিলামে বিক্রির বিষয়টিও চূড়ান্ত করে দিয়েছেন আদালত। এছাড়া ইভ্যালির সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, তাদের বাবা-মা-ভাই-বোন, পুত্র, কন্যা ও শ্বশুর-শাশুড়ির অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।